বরিশালে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি

বরিশালে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি বের করেছে জেলা ও মহানগর ছাত্রদল। ররিবার ( ২ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই ছাত্রসমাবেশের আয়োজন করা হয়।
বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি এ্যাড, রেজাউল করিম রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংঘঠনিক সম্পাদক ও বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু,মহানগর ছাত্রদল সাধারন সম্পাদক হুমায়ূন কবির। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কামরুল আহসান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান ও মহানগর যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তারেক।
এদিকে ছাত্রসমাবেশ বেগবান করতে অংশ গ্রহন করেন বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল জেলা সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু,বরিশাল জেলা যুবদল সম্পাদক এ্যাড, তছলিম উদ্দিন,মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড মাজহারুল ইসলাম জাহান, সাবেক ছাত্র নেতা আ.ন.ম. সাইফুল ইসলাম আজিম, এ্যাড, শাহ্ আমিনুল ইসলাম আমিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় কেন্দ্রীয় ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন বলেন, তাবেদারের দিন শেষ তারেক রহমানের বাংলাদেশে । জাতীয়তবাদী দলের ভ্যানগার্ড ছাত্রদল আগামীতে আন্দোলন-সংগ্রামে তারেক রহমানের নির্দেশে বর্তমান সরকারকে উৎক্ষাৎ করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ফিরিয়ি আনার মাধ্যমে একটি সংসদীয় সরকার গঠন করার মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।
এর পূর্বে দলীয় কার্যলয় থেকে কয়েক হাজার ছাত্রদল নেতা কর্মীদের নিয়ে বিএনপি নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি বেড় করার মুহুর্তে অশ্বিনী কুমার টাউন হল গেটে পুলিশের বাধার সম্মুখিন হয়। এ সময় বিএনপি নেতৃবৃন্দের র্যালি বাধা উপেক্ষা করে বেড় হয়ে যায়।
এইচকেআর