ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • দৌলতখানে ছাত্রদল নেতা ও তার বাহিনীর হামলায় মহিলাসহ আহত ৩

    দৌলতখানে ছাত্রদল নেতা ও তার বাহিনীর হামলায় মহিলাসহ আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, দেলোয়ারা বেগম (৬৫), খায়ররুল আলম (৪০), আবু সুপিয়ান (৩৫)। 

    শনিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মফিজউদ্দিন হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

    আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহত খায়রুল আলম জানান, ‘শনিবার সকালে  তাদের ভোগদখলীয় জমির গাছ কাটতে গেলে একই বাড়ির আব্দুর রব নেতৃত্বে চরপাতা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ফয়েজউল্যাহ , বহিরাগত আব্দুলহাই, রাকিবসহ ২০/২৫ জন লোক দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। এসময় প্রতিপক্ষরা ইটপাটকেল নিক্ষেপ করে ও তাদের বসতঘর ভাঙচুর চালায়।’ 

    এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর রব জানায়, ‘খায়রুল আলম গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। শনিবার বিরোধীয় জমির গাছ কাটায় বাধা দিলে তাকে মারধর করা হয়। তবে হামলা ও ভাঙচুরের বিষয়টি তিনি অস্বীকার করেন। 

    এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, ‘এ বিষয় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে । তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ