ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। ১ জানুয়ারি দুপুর ১২ টায় প্রশাসনিক ভবন ১ এর নিচ তলায় কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

    উদ্বোধন শেষে উপাচার্য বলেন, এই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্তদের কিছুটা দুঃখ লাঘব হবে। এসময় উপাচার্য মহোদয় সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশীদ আবেদীনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মুহসিন উদ্দীন, অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক আবু হাচান। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলো এফএআর গ্রুপ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ