ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • নিরাপদ নৌভ্রমণের নিশ্চয়তার দাবিতে স্বরূপকাঠিতে মানববন্ধন

    নিরাপদ নৌভ্রমণের নিশ্চয়তার দাবিতে স্বরূপকাঠিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিরাপদ নৌভ্রমণের নিশ্চয়তার দাবিতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মানববন্ধন হয়েছে। শনিবার (০১ জানুয়ারি) সকাল ১১টায় স্বরূপকাঠি পৌর শহরের উপজেলা প্রধান সড়কের সামনে স্বেচ্ছাসেবি সংগঠন স্বরূপ প্রজন্ম এ মানববন্ধনের আয়োজন করে।

    মানববন্ধন থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও নিখোঁজ যাত্রীদের স্বজনদের ক্ষতিপূরণ দেওয়াসহ সাত দফা দাবি জানানো হয়।

    উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে হলো- আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা, লঞ্চে যাত্রী অনুযায়ী লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখা, আধুনিক অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা, দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করাসহ প্রতিবছর লঞ্চের ফিটনেস যাচাই করা ও অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন করা যাবে না।

    মানববন্ধনে বক্তব্য দেন নেছারাবাদ উপজেলা পূজা পরিষদের সভাপতি বাবু শশাঙ্ক রঞ্জন সমদ্দার, সাংবাদিক ফয়সাল হাসান, সাংবাদিক হাবিবুল্লাহ, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক মোঃ মাসুদুল আলম অপু , সমাজ সেবক মিজানুর রহমান চান্দু, সাংবাদিক রিয়াজ মাহমুদ, মাহবুবুর রহমান সালেক সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ব্যক্তিবর্গ।

    বক্তারা বলেন, লঞ্চ কর্তৃপক্ষের উদাসিনতার কারনে অভিযান-১০ লঞ্চে হতাহত ও নিহতের পরিমান বেশি হয়েছে।  এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীদের বিচারের দাবিও জানান বক্তারা।এছাড়াও কোন লঞ্চের স্টাফদের কাছে যাত্রীদের কোনো তথ্য থাকে না। এ কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয় না। এর ব্যবস্থা করা এখন জরুরি হয়ে পড়েছে। এ ছাড়া লঞ্চ মেরামতের পর অভিজ্ঞ প্রকৌশলীর দ্বারা ইঞ্জিন পরীক্ষা করাতে হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ