ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পিরোজপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নানা আয়োজন

    পিরোজপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নানা আয়োজন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. কে. এম. এ আউয়াল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আজমীর হোসেন মাঝি।

    এসময় সদর উপজেলা ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান, বিসিএস ক্যাডার, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল), ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সম্পাদক, কৃতি শিক্ষার্থী (প্রাথমিক ও মাধ্যমিক), সফল ইমাম, মাদ্রাসা ছাত্র, কৃষক, জেলে, সফল ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী, ট্যাক্স দাতা ও খেলোয়াড়দের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ