ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পিরোজপুরে সংস্কারকৃত গ্রাম আদালতের উদ্বোধন

    পিরোজপুরে সংস্কারকৃত গ্রাম আদালতের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদের সংস্কারকৃত গ্রাম আদালতের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সংস্কারকৃত গ্রাম আদালতের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।

    ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমীর হোসেন মাঝির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান, সদর উপজেলার নির্বাহী অফিসার বশির আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ আ.জা.মো মাসুদুজ্জামানসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

    জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত বিচারের প্রাথমিক স্তর। এ আদালতে বিচার পরিচালনার মাধ্যমে এলাকার মানুষ সুষ্ঠু বিচার পাবেন। গ্রাম আদালতে সঠিক বিচার হলে জনগণ খুব সহজে বিচার পেলে মূল আদালতের চাপ কমবে। গ্রাম আদালতের মাধ্যমে জনগণের চাহিদা পূরণ করতে হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ