ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • ববিতে "বঙ্গবন্ধু ও বাংলাদেশের গণমাধ্যম" শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

    ববিতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে "বঙ্গবন্ধু ও বাংলাদেশের গণমাধ্যম" শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে ৩০  ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

    প্রধান অতিথির বক্তব্যে ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর অসামান্য অবদান রয়েছে। সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটি দেশকে তিনি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তিনি বাঙালির মুক্তির লক্ষ্যে আমৃত্যু কাজ করে গেছেন। গনমাধ্যমের সাথে বঙ্গবন্ধুর  ছিল নিবিড় সম্পর্ক। বঙ্গবন্ধু নিজেই ছিলেন একজন গণমাধ্যম। দেশি-বিদেশি গণমাধ্যমে বঙ্গবন্ধু ছিলেন শিরোনামের মুল কেন্দ্রবিন্দু। বঙ্গবন্ধু এবং গণমাধ্যম ছিলো একে অপরের পরিপূরক।

    ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরীফা উম্মে শিরিনা।

    এছাড়াও ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান ও নাবিদা ইয়াসমিন ঐশী। ওয়েবিনারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ অন্যান্যরা যুক্ত ছিলেন। ওয়েবিনারটি সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মনিরা বেগম।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ