ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বাবুগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে নাগরিক সংলাপ

    বাবুগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে নাগরিক সংলাপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা সেইন্ট-বাংলাদেশের ইপিআর প্রকল্পের আওতায় এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় উপজেলার বিআরডিবি হলরুমে ওই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।

    এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি। নাগরিক সহায়তা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংলাপে অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, বিমানবন্দর প্রেস ক্লাব সভাপতি ও নাগরিক সহায়তা কমিটির সম্পাদক আরিফ আহমেদ মুন্না, সেইন্ট-বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী এস.এম তাহাজ্জুদ হোসেন, প্রকল্প কর্মকর্তা হারুনার রশিদ, দেলোয়ার হোসেন প্রমুখ।

    নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক বলেন, 'প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে। ভূমিহীনদের জমিসহ বসতঘর দিচ্ছে। দুস্থ-অসহায় মানুষকে বিভিন্ন ধরনের ভাতা সুবিধার আওতায় আনা হয়েছে। এখন শুধু দরকার সেই ভাতাভোগী ও সেবাগ্রহীতাদের বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা। এজন্য সংশ্নিষ্ট সবাইকে সৎ ও দুর্নীতিমুক্ত হতে হবে।'

    সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সেবা প্রাপ্তির অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সেবার চাহিদা নিরূপণ ও প্রতিবন্ধকতা উত্তরণের লক্ষ্যে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। ওই সংলাপে উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধিদের বিভিন্ন মতামত ও সুপারিশমালা উপস্থাপন করা হয়। এছাড়াও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন সুবিধাভোগীদের অভিজ্ঞতা, অভিযোগ ও পরামর্শ তুলে ধরা হয়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ