ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশাল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে পুন:নির্বাচন আগামীকাল

    বরিশাল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে পুন:নির্বাচন আগামীকাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে পুন:নির্বাচন আগামীকাল শুক্রবার (৩১ ডিসেম্বর)। গত বুধবার প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণ ও নির্বাচন কমিশনার দেবাশীষ চক্রবর্তী কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। আজ বিকাল ৪টা থেকে শুরু হবে ভোটগ্রহণ যা নিরবচ্ছিন্নভাবে চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। কেবলমাত্র একটি পদের বিপরীতে নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন সংশ্লিষ্টরা।  

    ভোট গণনা শেষে রাতেই ঘোষণা করা হবে ফলাফল। সভাপতি পদে ৩ প্রার্থী সমসংখ্যক ভোট পাওয়ায় নির্বাচনী বিধিমালা-২০২২ এর ২৬ নং ধারানুসারে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
    প্রসংগত, বরিশাল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে ৩ প্রতিদ্বন্দ্বী মানবেন্দ্র বটব্যাল, কাজী নাসির উদ্দিন বাবুল ও মুরাদ আহমেদ সমান সংখ্যক ২৪ ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। বরিশাল প্রেসক্লাব নির্বাচনের ইতিহাসে এর আগে সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীর সমান সংখ্যক ভোট পাওয়ার রেকর্ড নেই।

    গত শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে ৮টা পর্যন্ত এই ভোট গ্রহণ করা হয়। রাত সাড়ে ১১টার দিকে ঘোষণা করা হয় ফলাফল। ফলাফলে কার্যকরী কমিটির ১৭ সদস্যের মধ্যে সহ-সভাপতি হয়েছেন পুলক চ্যাটার্জি ও কাজী আল মামুন, সহ-সম্পাদক এম. জহির, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক মো. রুবেল খান, সাংস্কৃতিক সম্পাদক কেএম নয়ন, দপ্তর সম্পাদক এম. লোকমান হোসেন এবং সদস্য হয়েছেন এসএম ইকবাল, তপংকর চক্রবর্তী, কমল সেন গুপ্ত, রাজ্জাক ভূঁইয়া, মিজানুর রহমান, সুমন চৌধুরী ও এম. মোফাজ্জেল হোসেন।

    নির্বাচনে মানববেন্দ্র-জাকির পরিষদ কার্যকরী কমিটির ১৭ পদের মধ্যে সভাপতি বাদে সাধারণ সম্পাদকসহ ১৪ পদে এবং মুরাদ-মিরাজ প্যানেল সভাপতি ব্যতীত ২টি পদে জয় পেয়েছেন। স্বতন্ত্র সভাপতি প্রার্থী কাজী নাসির উদ্দিন বাবুলও অপর দুই প্রতিদ্বন্দ্বীর সমসংখ্যক ২৪ ভোট পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে মনিরুল আলম স্বপন ও সদস্য পদে রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।  

    সভাপতি পদে ৩ প্রতিদ্বন্দ্বীর সমসংখ্যক ভোট পাওয়ার বিষয়ে প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরন জানিয়েছিলেন, প্রেসক্লাবের গঠনতন্ত্রে সভাপতি পদে দুইজন প্রার্থী সমসংখ্যক ভোট পেলে টসের মাধ্যমে চূড়ান্ত ভাগ্য নির্ধারণের বিধান রয়েছে। প্রতিদ্বন্দ্বী ৩ জন হলে পরবর্তী ৭ দিনের মধ্যে ফের ওই পদে ভোট গ্রহণের বিষয়টি গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে।
    নিয়মানুযায়ী পরবর্তী ৭ দিনের মধ্যে সভাপতি পদে পুনরায় ভোট গ্রহণের বিষয়টি জানিয়েছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় নতুন সভাপতি নির্বাচনে আগামীকাল পুনরায় ভোটাধিকার প্রয়োগ করবেন প্রেসক্লাবের সদস্যরা।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ