ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশালে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

    বরিশালে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলা চরকাউয়া যাত্রীবাহী বাস খাদে পরে ১০ জন আহত হয়েছে । বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে চরকাউয়ার ২ নং ওয়ার্ডের ব্যারিষ্ট্যার বাড়ীর সামনে এ ঘটনা ঘটে । আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান।

    স্থানীয় সূত্রে জানা গেছে, চরকাউয়ার ২ নং ওয়ার্ডের ব্যারিষ্ট্যার বাড়ীর সামনে পার্কিংয়ে থাকা অনামিকা ঢাকা মেট্রো জ -১১-০০৮০ গাড়ীর বিপরীত থেকে আসা পপুলার নামে বরিশাল জ ১১-০০২৬ নং গাড়ীটি গতি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের মধ্যে পরে যায়। এসময় খাদে পড়া বাসটির ভিতর থেকে নারী-পুরুষ সহ ১০ আহত হয়েছে।  খবরটি শুনে দ্রুত ঘটনা স্থানে ছুটে আসেন ফায়ার সার্ভিসের দুইটি টিম।  পরে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় ।

    আহত যাত্রী কবির জানায়, ডিসি রোড থেকে চরকাউয়া খেয়াঘাটের উদ্দ্যেসে পপুলার নামে বাসটি যাত্রী নিয়ে আসার পথে ব্যারিষ্ট্যার বাড়ীর সামনে আসলে বাসের হেলপার জাহিদ ওরফে ধলু ছনে মসজিদ এলাকার পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় বাসটি পুকুরে মধ্যে পড়ে যায়।

     বাসের মধ্যে থাকা একাধিক যাত্রী বলেন, বাসে নিদিষ্ট চালক না থাকার কারনে বাসের মালিক সুমন নিজেই বাসটি চালিয়ে দিনারের পোল এসে হেলপারের কাছে হস্তান্তর করে দেন। হেলপার বেপোয়া ভাবে চালানোর কারনে এ দূর্ঘটনাটি ঘটেছে। তবে দূর্ঘটনায় কোন ব্যাক্তির বড় ধরনের কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। বন্দর থানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান বলেন, ডিসি রোড থেকে চরকাউয়া খেয়াঘাট আসার পথে একটি বাস খাদে পরে বাসের মধ্যে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে চালক ও হেলপার পালিয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ