ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • হিজলায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

     হিজলায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিজলা উপজেলা প্রশাসনের উদ্যোগে  গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায়  অসহায় দুস্থদের মাঝে বৃহস্পতিবার  কম্বল বিতরণ করা হয়েছে । কম্বল বিতরণ উপলক্ষে বেলা তিনটায় কাউরিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

     প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পংকজ নাথ। সভায় সভাপতিত্ব করেন গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার ।

    এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিজলা গৌরবদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেমানিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার, কাউরিয়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ডা: অশোক কুমার চ্যাটার্জী কাউরিয়া কেরামতিয়া মাদ্রাসার সভাপতি রফিকুল ইসলাম লিটন মৃধা সহ উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে পাঁচশত দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ