ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশাল ক্যাডেটে ৫৪ জনই পেলো জিপিএ-৫

    বরিশাল ক্যাডেটে ৫৪ জনই পেলো জিপিএ-৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল ক্যাডেট কলেজের সব এসএসসি পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সোয়া ১২টায় কলেজের অধ্যক্ষ কর্নেল সাইফুল হক আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এ বছর বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৫৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সবাই জিপিএ-৫ পেয়েছে। তাদের ফলাফলের জন্য শিক্ষকমন্ডলী, ক্যাডেট, অভিভাবকসহ সবাইকে অভিভাবদন জানিয়েছেন অধ্যক্ষ।

    এবার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৯০ দশমিক ১৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ পরীক্ষার্থী।

    বেলা সাড়ে ১১টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, এ বছর বরিশাল বোর্ডে এক লাখ ১৩ হাজার ছয় জন পরীক্ষা দেয়। পাস করেছে এক লাখ এক হাজার ৯১৭ জন। ৫১ হাজার ৪৬৩ জন ছেলে এবং ৫০ হাজার ৪৫৪ জন মেয়ে পাস করেছে।

    পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। মেয়েদের পাসের হার ৯১ দশমিক ২৫ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ১৭ শতাংশ। বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার ৯২ দশমিক ৬৪, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ দশমিক ১৫ এবং মানবিক বিভাগে ৮৮ দশমিক ৭২ শতাংশ ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ