ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল ইসলাম টিটু, গোলাম মোস্তফা সরদার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত প্রমুখ ।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তরা। এছাড়াও সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন