ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মঠবাড়িয়ায় নির্বাচনী প্রচারণায় জাপা চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা

     মঠবাড়িয়ায় নির্বাচনী প্রচারণায় জাপা চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালিয়ে প্রচার মাইক ভাংচুর করে নিয়ে গেছে আ'লীগ প্রার্থীর কর্মীরা। এমনকি পেশী শক্তি দেখিয়ে তার কর্মীদের প্রচারের জন্য ঘর থেকে বের হতে দিচ্ছেন না।

    উপজেলার ৪ নং দাউদখালী ইউপির লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. সেকান্দার আলী খান বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া ডাক বাংলোয় সংবাদ সম্মেলনে আ‘লীগ (নৌকা) প্রার্থী মো. ফজলুল হক রাহাত খানের বিরুদ্ধে এ অভিযোগ করেন। এসকল ঘটনায় তিনি থানায় মামলা দিতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলেও তিনি অভিযোগ করেন। এমনকি তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার পায়তারা চালাচ্ছে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী। আ'লীগ প্রার্থী মো. ফজলুল হক রাহাত খান এসকল অভিযোগ অস্বীকার করেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি মঠবাড়িয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক, যুব সংহতির সভাপতি মিজানুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির মৃধা, স্বেচ্ছা সেবক পার্টিও সভাপতি আব্দুর রহমান আল নোমান প্রমুখ।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল লিখিত অভিযোগ সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
    উল্লেখ্য গত (২৮ ডিসেম্বর) মঙ্গলবার সকালে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান মঠবাড়িয়া প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখবেন বলে প্রার্থীদের আশ^স্ত করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ