ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ছয় শিশুর মৃত্যু, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জিলা স্কুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত  দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী সমন্বয়ক পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ বরিশালে পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক ৩  চরমোনাই রাজারচরে দাঁড়িয়ে আছে সাড়ে ৩শ বছরের ‘অক্সিজেন ব্যাংক’ বাউফলে ছাত্রদল কর্মীদের মদপানের ভিডিও ভাইরাল লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবার ঝুঁকিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
  • জেনে নিন কেমন যাবে আজকের দিন

    জেনে নিন কেমন যাবে আজকের দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ১৫ পৌষ ১৪২৮, ৩০ ডিসেম্বর ২০২১ এবং ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৩ রোজ বৃহস্পতিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

    দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    মেষ: অফিসে সমস্যার সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুদের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠবে। পরিবারের লোকেদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। অপ্রয়োজনীয় কাজে ব্যয় করবেন না। অসহায় ব্যক্তির সাহায্য করতে পারেন।  

    বৃষ: পারিবারিক দায়িত্ব বেশি থাকবে। তবে ভালোভাবে সেই দায়িত্ব পালন করতে পারবেন। আত্মীয়দের সঙ্গে দেখা হতে পারে। পড়ুয়ারা পড়াশোনায় মনোযোগী হবেন না। কোনো কাজের কারণে ভিন্ন শহরে যেতে হতে পারে।

    মিথুন: সুসংবাদ পাবেন। আত্মীয়ের কাছে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর ফলে আনন্দে থাকবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। পড়ুয়াদের জন্য দিন ভালো। সামাজিক কাজে অংশ নেবেন।

    কর্কট: পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়তে পারেন। অত্যন্ত ব্যস্ত থাকবেন। অচেনা ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন। ঋণের টাকা আদায়ে অধিক সমস্যায় পড়তে হবে। কোনো কাজ পূর্ণ না হওয়ায় মনে অবসাদ বাড়তে পারে।

    সিংহ: ধর্মীয় যাত্রায় যেতে পারেন। শরীরে ব্যথা থাকতে পারে। খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণে রাখুন। নতুন প্রকল্পে কাজ শুরু করবেন। বন্ধুদের সাহায্যে সমস্যা দূর হবে। লোন সংক্রান্ত কাজ এগোবে। সন্তানের পক্ষ সুসংবাদ পাবেন।

    কন্যা: শত্রুদের থেকে সাবধানে থাকুন, তারা আপনার ক্ষতি করতে পারেন। দম্পতিদের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে। যুবকদের অধিক পরিশ্রম করতে হবে। অফিসে কারও সঙ্গে মতভেদ হতে পারে।

    তুলা: আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসা সংক্রান্ত কাজের কারণে বাইরে যেতে পারেন। ক্লান্তি অনুভব করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। চাকরিজীবীরা বদলির সূচনা পেতে পারেন।

    বৃশ্চিক: ব্যবসায় বড়সড় লাভ হবে। কোনো বন্ধুর সঙ্গে বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে। পড়ুয়াদের পড়াশোনার জন্য অধিক পরিশ্রম করতে হবে। বিশেষজ্ঞদের সাহায্য লাভ করবেন। পুরনো আটকে থাকা কাজ পূর্ণ হবে।

    ধনু: দিন ভালো কাটবে। কাজ সফল হবে। ভাগ্যের সঙ্গ পাবেন। অচেনা ব্যক্তিদের থেকে সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ কাজ করার সময় সাবধানে থাকুন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ লাভ করবেন।

    মকর: সমস্যা থেকে ভয় পাবেন না। পরিবারের সঙ্গ লাভ করবেন। একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হবেন ও অধিকাংশ কাজ পূর্ণ করতে পারবেন। ব্যয় বাড়বে। নতুন প্রকল্প কার্যকরী করার চিন্তা-ভাবনা আপাতত এড়িয়ে যান। ভাষায় নিয়ন্ত্রণ রাখুন।

    কুম্ভ: স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। অবসাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন। চাকরিজীবীরা বাইরে যেতে পারেন। লেনদেনে সাবধানতা অবলম্বন করুন।  

    মীন: জীবনসঙ্গী অসুস্থ হয়ে পড়তে পারেন। আর্থিক পরিস্থিতি দুর্বল থাকবে। অসম্পূর্ণ কাজ পূর্ণ করার চেষ্টা করুন। ব্যবসার পরিস্থিতি ভালো থাকবে। পড়ুয়ারা সাফল্য লাভ করতে পারেন। সন্তানের সমস্যা দূর হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ