ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • আগৈলঝাড়ায় ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি” “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় দুই দিন ব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ববধানে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।  

    জানা গেছে, বুধবার দুপুরে মেলা শেষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে পুরুস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।  উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলাটি অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হক, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

     এ সময় ১৭টি স্টলে উপজেলার ৩৩টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় অংশগ্রহন করে।  মেলায় বিজয়ী সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় (প্রথম), বাশাইল মাধ্যমিক বিদ্যালয় (দ্বিতীয়) ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় (তৃতীয়) শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ