ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • ‘স্বাধীকা সারথি মুজিব’ শীর্ষক সাময়িকীর মোড়ক উন্মোচন

     ‘স্বাধীকা সারথি মুজিব’ শীর্ষক সাময়িকীর মোড়ক উন্মোচন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ‘স্বাধীকা সারথি মুজিব’ শীর্ষক সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়েছে।

    বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ সূত্রে এতথ্য জানা যায়। এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বীরাঙ্গনা মনোয়ারা বেগম।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘স্বাধীকা সারথি মুজিব’ শীর্ষক সাময়িকীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্পাদনা পর্ষদ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আবির হোসেন, প্রভাষক সুরজিত কুমার মন্ডল, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী কাজী হাফিজুর রহমান ও রফিকুল ইসলাম ইয়ামিন।

    অনুষ্ঠানে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতিকে সম্মাননা ক্রেস্ট প্রদানসহ ‘স্বাধীকা সারথি মুজিব’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ