ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ইউপি নির্বাচন

    মঠবাড়িয়ায় প্রচারণায় হাতপাখা চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা

    মঠবাড়িয়ায় প্রচারণায় হাতপাখা চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালিয়ে প্রচার মাইক ভাংচুর করে নিয়ে গেছে আ'লীগ প্রার্থীর কর্মীরা।

    উপজেলার ৬ নং টিকিকাটা ইউপির হাতপাখা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ লাবু মৃধা বুধবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আ‘লীগ (নৌকা) প্রার্থী রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, এসকল ঘটনায় তিনি ১৬ জন নামীয় এবং ৭০ জনকে অজ্ঞাত আসামী করে মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় এজাহার দেন। কিন্তু পুলিশ মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করেনি। মামলা গ্রহন পূর্বক আসামীদের গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করারও ঘোষণা দেন। এর পরেও যদি পুলিশ প্রশাসনের টনক না নড়ে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া শাখার উদ্যোগে হরতালের মতো কর্মসূচি গ্রহনে বাধ্য হবেন বলে জানান।

    এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া শাখার নেতা সহকারি অধ্যাপক হাবিবুর রহমান উদ্দিন, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলীল মুন্সী, সেলিম মৃধা, উপজেলা ইসলামী যুব আন্দোলন সভাপতি মো. সাইদুল ইসলাম, পৌর ইসলামী যুব আন্দোলন সভাপতি মো. ইসমাইল শিকদার প্রমুখ।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    উল্লেখ্য,  মঙ্গলবার সকালে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান মঠবাড়িয়ায় আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখবেন বলে প্রার্থীদের আশ^স্ত করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ