ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • গৌরনদীতে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা আর.কে ফাউন্ডেশন!

    গৌরনদীতে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা আর.কে ফাউন্ডেশন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও বেকার যুবকদের ঋন দেয়ার নাম করে কয়েক কোটি টাকার সঞ্চয় উত্তোলণ করে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়েছে আর.কে ফাউন্ডেশন নামের একটি ভূঁইফোর এনজিও। প্রতারনার স্বীকার হওয়া শতাধিক ব্যক্তিরা সকলেই বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

    প্রতারণার স্বীকার উপজেলার বাউরগাতি গ্রামের শওকত লস্কর, নন্দনপট্টি গ্রামের কামাল হাওলাদার ও রাজাপুর গ্রামের সুজন হাওলাদারসহ একাধিক ভুক্তভোগীরা জানান, আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া গ্রামের অশোক মন্ডল, রাব্বি সরদারসহ আরও ভুক্তভোগীরা জানান, আরকে ফাউন্ডেশন নামের একটি এনজিও ক্ষুদ্র ঋন দেয়ার নাম করে তাদের প্রতিজনের কাছ থেকে পাঁচ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় উত্তোলণ করে নিয়েছে। সোমবার তাদের মধ্যে ঋন বিতরনের দিন ধার্য ছিলো। সে অনুযায়ী ঋন গ্রহনের জন্য তারা খাঞ্জাপুর এনজিও’র কার্যালয়ে আসলে অফিস তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরবর্তীতে ওই অফিসের মোঃ তৌহিদুল ইসলাম নামের ব্রাঞ্চ ম্যানেজারের ভিজিটিং কার্ডের ০১৯৫১৩২২৫৪১ নম্বরে এবং শিশির নামের ফিল্ড অফিসারের ০১৯৬৬৯৫৩৫৯৭ নম্বরে ফোন করলে নম্বর বন্ধ থাকায় তারা প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন।

    ভুক্তভোগিরা আরও জানান, প্রতারক চক্রটি যার ভবনের ভাড়াটিয়া ছিলো তারাও রহস্যজনক কারনে কোন প্রকার তথ্য না রেখেই এনজিও অফিস ভাড়া দিয়েছে। যার ফলে প্রতারক চক্রদের সনাক্ত করা কঠিন হয়ে পরছে।

    ওই ভবন মালিক টুটুল হাওলাদারের শশুর এচাহাক হাওলাদার জানান, তার মেয়ে জামাই প্রবাসে থাকায় তিনি (এচাহাক) অফিসটি ভাড়া দিয়েছেন। জানুয়ারীর ১ তারিখ থেকে ভাড়াটিয়াদের সকল কাগজপত্র দেয়ার কথা ছিলো।

    এবিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, ভুক্তভোগীদের কাছ থেকে বিষয়টি শুনে আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ