ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ১৪ জানুয়ারি

    বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ১৪ জানুয়ারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের ত্রিবার্ষিক নির্বাচন-২০২২ এর তফসিল ঘোষণা করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর ইউনিয়নের সভাপতি মো. মাজহারুল ইসলাম বাদল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী আগামী বছর ২০২২ সালের ১৪ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত প্রধান নির্বাচন কমিশনার মো. মাহমুদুল হাসান কামাল স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এর আগে ২৭ ডিসেম্বর বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠেয় সভায় ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এছাড়া নির্বাচন পরিচালনায় গঠন করা হয়েছে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি। কমিটির সদস্যরা হলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহনগর কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান কামাল, এম এম নিউজ এজেন্সির মো. মহসিন মিয়া এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগর কমিটির উত্তর কোতয়ালী থানার সভাপতি মো. জাকির হোসেন। নির্বাচনে মোট ৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    ১৪ জানুয়ারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের হলরুমে বিকাল ৩ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, যা চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।  

    ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর মঙ্গলবার খসড়া ভোটার তালিকা নগরীর ৪ এজেন্সি ও অফিসের সামনে টানানো হবে। ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। ভোটার তালিকা ও মনোনয়ন বিতরণ করা আগামী ৩১ ডিসেম্বর।
    ১ জানুয়ারি মনোনয়নপত্র ও জামানতের টাকা গ্রহণ, ২ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই এবং উত্তীর্ণ প্রার্থীদের নাম প্রকাশ এবং ৩ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে ৪ জানুয়ারি প্রকাশ করা প্রার্থীদের চূড়ান্ত তালিকা।
    একই দিন প্রতীক বরাদ্দ করা হবে বলে জানানো হয়েছে গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ