বরিশালে মন্দির কমিটির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

বরিশালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৭ ডিসেম্বর) শ্রী শ্রী কালী মাতা শীতলা মাতা ও লোকনাথ বাবার সর্বজনীন মন্দির কমিটির উদ্যোগে এই শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার এর সার্বিক সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মাহাবুবুর রহমান মধু।
বিশেষ অতিথি ছিলেন শিব শংকর কুমার সিংহ বর্মন, সমাজসেবক ডক্টর সুনীল চন্দ্র সরকার ও সাবেক পুলিশ কর্মকর্তা জয়দেব সিংহ বর্মন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, বরিশাল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক, পুরোহিত কল্যাণ সমিতির প্রশিক্ষণ সম্পাদক বরিশাল জেলার এবং মন্দির কমিটির সভাপতি সঞ্জীব কুমার সিংহ বর্মন।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের সভাপতি ও পুরোহিত কল্যাণ সমিতি বরিশাল জেলার সাধারণ সম্পাদক শ্যামল কান্তি চক্রবর্তী। শীতবস্ত্র ও মাস্ক বিতরণ অনুষ্ঠানের আয়োজক ছিলেন রাজীব কুমার সিংহ বর্মন, চয়ন সিংহ বর্মন, অপূর্ব সরকার, অঞ্জন রায় প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসংগত, সোমবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানার উত্তর করাপুর সিংহ বাড়ি প্রাঙ্গণে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়।
এমবি