ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশালে চুক্তিবদ্ধ খামারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    বরিশালে চুক্তিবদ্ধ খামারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী  জ্ঞান ভিত্তিক প্রযুত্তির মাধ্যমে আজ দেশে অধিক পরিমান ফসল উৎপাদনের মধ্যে দিয়ে একটি উন্নয়নশীল দেশ গড়ে বিশ্বের কাছে আপনাদের মাধ্যমে পরিচিত করে তুলছে ।

    সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর সিএন্ডবি রোডস্থ সেন্ট বাংলাদেশ মিলনায়তন সভা কক্ষে ‘ব্লাক বেঙ্গল জাতের ছাগল পালন ও উন্নয়ন, উন্নত প্রযুক্তি এবং প্রাণিসম্পদ মাঠ স্কুল (এলএফএস) বাস্তবায়ন শীর্ষক’ চুক্তিবদ্ধ তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে খামারীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, আমাদের দিন দিন জনসংক্ষা বৃদ্ধির সাথে  আবাদী কৃষি জমির পরিমান কমে যাচ্ছে। এখান থেকে বেড় হয়ে কৃষি জমিতে অধিক পরিমান ফসল উৎপাদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জ্ঞান ভিত্তিক প্রযুত্তির মাধ্যমে আজ দেশে অধিক পরিমান ফসল উৎপাদনের মধ্যে দিয়ে একটি উন্নয়নশীল দেশ গড়ে বিশ্বের কাছে আপনাদের মাধ্যমে পরিচিত করে তুলছে।

    শাহাবুদ্দিন খান বলেন, আজকে কিন্ত আমরা সেই আগের মত পিছিয়ে নেই, প্রধানমন্ত্রী দেশে বড় বড় মেঘা প্রকল্প গ্রহন করে দেশকে উন্নয়নের মহা সড়কে নিয়ে যাচ্ছে।

    বিশ্বের জাতিসংঘ অন্তভূক্ত ১৯৩টি দেশের মধ্যে আমরা উন্নয়নের তালিকায় এখন পর্যন্ত ৩৪তম স্থানে থাকলেও শিঘ্রই ২৪তম স্থানে চলে আসার পাশাপাশি  অনেক দেশকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ।

    তিনি বলেন, আমাদের উন্নয়নে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকরাই এককভাবে দাবীদার না,  খামারী ও কৃষির সাথে যারা জড়িত  আছেন তারাও উন্নয়নের অংশিদার। জাতির জনক বঙ্গবন্ধু কৃষি ভিত্তিকের মাধ্যমে দেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তার সেই স্বপ্ন প্রধানমন্ত্রী আপনাদের সহযোগীতা নিয়ে জাতির  জনকের স্বপ্ন পুরন করছেন। একারনেই এখানে আপনারা প্রশিক্ষণ নিতে আসছেন। আপনারা দেশ প্রেমিক হয়ে কাজের মাধ্যমে আরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে  যাবার  আহবান জানান তিনি।


    বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. নুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তর পরিচালক ডাঃ মো. রিয়াজুল হক, প্রকল্প পরিচালক মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সোহেল মারুফ। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মেহেদী হাসান।

    কর্মশালায় বানারীপাড়া, হিজলা, মেহেন্দিগঞ্জ, গৌরনদী  ও মুলাদী উপজেলার   ৫০ জন মহিলা ও পুরুষ খামারী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ