ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

বরিশালে পাঁচ ইউনিয়নে ৩টিতে নৌকার জয়

বরিশালে পাঁচ ইউনিয়নে ৩টিতে নৌকার জয়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলার ৩ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টিতে আওয়ামী লীগ এবং ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও আরেকটিতে চরমোনাই অনুসারী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪র্থ ধাপের নির্বাচনে ৫টি ইউনিয়নের ৪০ কেন্দ্রের ২১৫ বুথে ভোট দেন ভোটাররা। রাতে ব্যালট গননা শেষে ফল ঘোষণা করেন সংশ্লিস্ট রিটার্নিং কর্মকর্তারা।

বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন রাঢ়ী ৫ হাজার ৭৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াকার্স পার্টির হাতুড়ী প্রতীকের প্রার্থী আনিসুর রহমান সবুজ পেয়েছেন ৩ হাজার ৫৫৬ ভোট। হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী জসিম মাতুব্বর ২ হাজার ৬৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) আনারস প্রতীকের প্রার্থী জামাল ঢালী পেয়েছেন ১ হাজার ৬৬৬ ভোট।

বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হানিফ তালুকদার ৩ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) আনারস প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৬৬৮ ভোট। চরমোনাই অনুসারী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ৬৭১ ভোট। বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরমোনাই অনুসারী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী হুমাউন কবির ৩ হাজার ২৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) আনারস প্রতীকের প্রার্থী কামাল হোসেন তালুকদার পেয়েছেন ৩ হাজার ১৪১ ভোট। আওয়ামী লীগের নৌকার প্রার্থী মতিউর রহমান বাদশা ৩ হাজার ১৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আনারস প্রতীকের প্রার্থী সাহাবুদ্দিন খোকন ৪ হাজার ৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চরমোনাই অনুসারী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৪ হাজার ৫৬০ ভোট। আওয়ামী লীগের নৌকার প্রার্থী গাউসেল আযম লাল ৩ হাজার ৩শ ৪৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন