ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মনপুরায় দুঃস্থদের ঘরে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ইউএনও

    মনপুরায় দুঃস্থদের ঘরে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ইউএনও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুঃস্থদের ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌঁছে দিয়েছেন ইউএনও মো. শামীম মিঞা। 

    শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ১৫০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী দেওয়া হয়। 

    এর আগে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হাজিরহাট ও মনপুরা ইউনিয়নে ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। 

    ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চাল দুই কেজি, ডাল এক কেজি, লবন এক কেজি, সাবান দুটি, মাক্স দুটি, পেঁয়াজ এক কেজি ও আলু দুই কেজি। 

    এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর ও  সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. কবির হাওলাদার।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ