ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বানারীপাড়ায় অসহায় শিক্ষার্থীদের পাশে পুলিশ সুপার ও পৌর মেয়র

    বানারীপাড়ায় অসহায় শিক্ষার্থীদের পাশে পুলিশ সুপার ও পৌর মেয়র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বানারীপাড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা নুরানী হাফেজী মাদরাসা-লিল্লাহ বোর্ডিং ও ইয়াতিম খানার অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এলাকার কৃতিসন্তান ও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাসিবুল আলম এবং বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার জননন্দিত মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।
     
    শনিবার রাত সাড়ে ৮টায় তারা বানারীপাড়া পৌর শহরের মুসলিম গোরস্থান ও কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দান সংলগ্ন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা নুরানী হাফেজী মাদরাসা-লিল্লাহ বোর্ডিং ও ইয়াতিম খানার শীতার্ত অসহায় শিক্ষার্থীদের একটি করে কম্বল ও সার্বিক সহায়তা দিয়ে পাশে দা‍ঁড়িয়েছেন।

    বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা নুরানী হাফেজী মাদরাসা-লিল্লাহ বোর্ডিং ও ইয়াতিম খানা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্ম-সম্পাদক আকতার হোসেন মোল্লা, এম.এ লাতিফ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহামুদুল হাসান, উদয়কাঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মামুন উর রশিদ স্বপন তালুকদার, আওয়ামী লীগ নেতা অধ্যাপক জাকির হোসেন, হাফেজ মাওলানা মো. আমজাদ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন, কাউন্সিলর মনির হোসেন ও জাহিদ হোসেন সরদার, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন সরদার, বন্দর বাজার ব্যবসায়ী সেলিম মিয়া, বজলু লস্কর প্রমুখ।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ