ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার
  • চাঁদপাশা ইউনিয়নে টানা ৪র্থ বার জয় পেলেন মেম্বার জাকির হোসেন

    চাঁদপাশা ইউনিয়নে টানা ৪র্থ বার জয় পেলেন মেম্বার জাকির হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জের চাঁদপাশায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরাপত্তা বলয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

    ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে পুনরায় বিপুল ভোটে টিউবওয়েল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জাকির হোসেন। তিনি এইবার নিয়ে টানা ৪ বারের মতন মেম্বার পদে জয়ী হয়েছেন। জাকির হোসেন ৭৩৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয় অর্জন করেন।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭৭ ভোট। মোরগ প্রতীক নিয়ে নতুন প্রার্থী আল আমিন সিকদার পেয়েছেন ৩৮৪ ভোট। সোহাগ হোসেন ভ্যান গাড়ী প্রতীকে পেয়েছেন ৪৮ ভোট ও ফুটবল প্রতীকের প্রার্থী ২১ ভোট পেয়েছেন।
    জাকির হোসেন ৪র্থ বার নির্বাচিত হওয়ায় এলাকায় বিজয় মিছিল করেছেন কর্মী সমর্থকরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ