ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • গৌরনদী-ঢাকা সড়কে দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

    গৌরনদী-ঢাকা সড়কে দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় ছোট বোনের বাড়ি বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বড় ভাই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।


    জানা গেছে,  রোববার দুপুরে গৌরনদী কসবা গ্রামের ছোট বোন রেবা বেগম এর বাড়িতে বেড়াতে যান বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক ফকির (৭০)। গৌরনদী-ঢাকা সড়কের কসবা ব্রিজের দক্ষিণ পাশে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক ফকির। তখন পিছন দিক থেকে আসা একটি পরিবহনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন সড়কের উপর।

    এসময় স্থানীয়রা বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক ফকিরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক ফকির স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

    কাল সোমবার বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক ফকির এর জানাজা নামাজ শেষে রাষ্ট্রিয় মর্যাদায় গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের নিজ বাড়িতে দাফন করা হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ