ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • ববিতে চলছে আন্তঃঅনুষদ ভলিবল প্রতিযোগিতা

    ববিতে চলছে আন্তঃঅনুষদ ভলিবল প্রতিযোগিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে আন্তঃঅনুষদ ভলিবল প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছে ছয় অনুষদের। আজ রোববার (২৬ ডিসেম্বর) সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন।

    বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আন্তঃঅনুষদ ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে বরিশাল জেলা ক্রীড়া পরিষদ।  এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচর্য, প্রক্টর, সহকারী প্রক্টর, অনুষদের টিম ম্যানেজার, বিভাগীয় প্রধান, জেলা ক্রীড়া অফিসারসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অধিক গুরুত্ব দিতে হবে।সহশিক্ষায় একটি জাতির মেধা ও মননশীলতা আরও উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। মুজিববর্ষে আমরা ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। সুস্থ ও সুন্দর মন গড়তে খেলাধুলা বা সহশিক্ষার বিকল্প নেই।

    বই পড়াও সহশিক্ষার আওতায়, যখন একাডেমিকের বাইরে যে বইগুলো পড়া হয়। তাছাড়া সহশিক্ষা অর্জন করে নিজের চিন্তাকে আরও সমৃদ্ধি করা যায়, যা সুনাগরিক হতে সাহায্য করে। একজন সুনাগরিক দেশের সম্পদ। সম্পদ তৈরি করতেই সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিয়ে যাচ্ছি, বলেন তিনি।

    আইন বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘খেলাধুলায় মনোনিবেশ, শান্তিযুক্ত পরিবেশ’ এই প্রতিপাদ্য আমি বিশ্বাস করি। শরীরচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ করলে চিন্তা ও স্মৃতিশক্তি আরও সমৃদ্ধ হয়। শরীর ও মন দুটিই সুস্থ থাকে। যেখানে আমরা একজন শিক্ষার্থী হিসেবে সৃজনশীলতার প্রতি মনোযোগ দিতে পারি। আমি নিজেই ববি নাট্যদলে যুক্ত। এজন্যে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ভিসি স্যারকে, তিনি সহশিক্ষা কার্যক্রমে অধিক গুরুত্ব দিয়েছেন।

    প্রতিযোগিতায় অংশ নেয় সমাজবিজ্ঞান অনুষদ, কলা ও মানবিক অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ব্যবসায় অনুষদ এবং আইন অনুষদ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ