ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ
  • সন্তান হত্যা মামলায় মা গ্রেপ্তার

    সন্তান হত্যা মামলায় মা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৌরনদীতে সাড়ে তিন মাস বয়সী সন্তানকে বালতির পানিয়ে চুবিয়ে হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী মাগুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মো. কামাল হোসেন উপজেলার সীমান্তবর্তী মাগুরা গ্রামে অভিযান চালিয়ে পলাতক ছালেহা বেগম পলিকে গ্রেপ্তার করা হয়।

    এরআগে ২০ ডিসেম্বর সকালে উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রাম থেকে শিশু জুবায়েরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু জুবায়েরের জন্মের পর থেকেই ছালেহা বেগম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। প্রায়ই বলতেন, স্বপ্নে তিনি জুবায়েরকে মেরে ফেলার নির্দেশ পেয়েছেন। এজন্য স্থানীয় মৌলভী এনে ঝাড়ফুঁক করা হয়েছিল ছালেহাকে। গত ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১১টার পর তিন সন্তানের জননী ছালেহা বেগম ও তার শিশু পুত্র জুবায়েরকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা গোয়াল ঘরের পাশে ছালেহাকে পানি ভর্তি বালতির মধ্যে শিশুপুত্রকে চুবিয়ে ধরে রাখতে দেখেন। এসময় লোকজন দেখে ছালেহা পালিয়ে যায়। পরে বালতির মধ্য থেকে শিশু জুবায়েরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জুবায়েরের বাবা সাগির হোসেন তালুকদার গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ