ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • রোববার পাওয়া যাবে ঝর্ণার মেডিকেল রিপোর্ট

    রোববার পাওয়া যাবে ঝর্ণার মেডিকেল রিপোর্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার অভিযোগের প্রেক্ষিতে মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে তার। রোববার (২ মে) মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে।

    শুক্রবার (৩০ এপ্রিল) সকালে সোনারগাঁও থানায় প্রলোভন, প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে মামুনুলের বিরুদ্ধে মামলা করেছেন ঝর্ণা। মামলার পর ঝর্ণা পুলিশ পাহারায় দুপুরে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে এসে তার মেডিকেল পরীক্ষা করান।

    ঝর্ণা এসময় মামুনলের বিচার দাবি করে বলেন, আমার সঙ্গে যেসব অন্যায় হয়েছে তার বিচার চাই। তিনি (মামুনুল হক) আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন। বিয়ে করার আশ্বাস দিলেও বিয়ে করেননি। বিয়ের প্রলোভনে ২০১৮ সালে থেকে বিভিন্ন হোটেল-রিসোর্টে নিয়ে আমার সঙ্গে সময় পার করেছেন তিনি, কিন্তু বিয়ে করেননি।

    সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান জানিয়েছেন, রোববার (২ মে) মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে বলতে পারব আমরা।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ