শুক্রবার পূজা উদ্যাপন পরিষদের সন্মেলন

বঙ্গবন্ধর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী অঙ্গীকার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিকী সন্মেলন ।
এদিন সকাল সাড়ে ১০ টায় ঢাকা শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে এই সন্মেলন অনুষ্ঠিত হবে ।
এ সন্মেলনকে সফল করার লক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়েছেন । এসময় লঞ্চে এক ফটোশেষনে অংশ নেন তাঁরা ।
উদ্যোগে একটি র্যালী বের হয় । র্যালীতে জেলা-মহানগরের পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থতি ছিলেন ।
এইচকেআর