গৌরনদীতে শিক্ষকা জেছমিন বেগমকে বিদায়ী সংবর্ধনা

গৌরনদী উপজেলার তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকা জেছমিন বেগমকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক বজলুর রশিদ এর সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম বেপারী, মো. শাহীন মিয়া, তাঁরাকুপি-কটকস্থল নুরাণী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. জুয়ের মিয়া।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রাজেশ^র ভদ্র, সহকারী শিক্ষক মরিয়ম আফরোজ, রনি শাহ্, লাবনী, সুরাইয়া আক্তার সম্পা প্রমুখ। মানপত্র পাঠ করে অত্র বিদ্যালয়ের ছাত্রী সুরাইয়া আক্তার জোয়া।
এইচকেআর