ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

জেলার শ্রেষ্ঠ এসআই আগৈলঝাড়া থানার আলী হোসেন

জেলার শ্রেষ্ঠ এসআই আগৈলঝাড়া থানার আলী হোসেন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগৈলঝাড়া থানার মাদক, ইভটিজিং, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ক্রেস্ট ও সনদ গ্রহণ করছেন মোহাম্মদ আলী হোসেন।  

বুধবার বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় জেলার পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে মোহাম্মদ আলী হোসেন এর হাতে ক্রেস্ট ও সনদ পুরস্কার তুলে দেন।  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহান, অতিরিক্তি পুলিশ সুপার (ডিএসবি) ইকবাল হোসেনসহ জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক মোহাম্মদ আলী হোসেন জানান, এ গৌরব শুধু তার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা এ গৌরব অর্জন করেছেন। এ পুরস্কার তিনি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করেছেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন