ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

বড়দিন পালনে বিসিসি’র অনুদান বিতরণ

বড়দিন পালনে বিসিসি’র অনুদান বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। দেশের অন্যান্য স্থানের মত বরিশালেও দিনটি পালনে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বরিশাল নগরীর ২৮ টি গির্জায় চলছে বড়দিন পালনের আয়োজন। গির্জাগুলো সাজানো হয়েছে নতুন সাজে।

এদিকে বড়দিন (২০২১) পালন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে বরিশাল সিটি কর্পোরেশন। বুধবার (২২ ডিসেম্বর) নগরীর ২৮ টি চার্চ ও এলাকায় বড়দিন আয়োজনের জন্য ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেছে বিসিসি।

অনুদানের চেক প্রদান করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন