উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করার আহ্বান তালুকদার মোঃ ইউনুসের

বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ ধারাবাহিক ভাবে সরকার গঠন করায় দেশে আজ শহরের সমানতালে উন্নয়ন। তাই উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে বাকেরগঞ্জ উপজেলার ৫ নং দুর্গাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের বিকল্প নেই। আগামী ২৬ ডিসেম্বর রবিবার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ভোট কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে উপস্থিত হয়ে দুর্গাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ হানিফ তালুকদার কে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
বুধবার বিকেলে বাকেরগঞ্জের দুর্গাপাশা ইউনিয়নের মধ্য জিরাইল গ্রামে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ হানিফ তালুকদারের সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম চুন্নু সাধারণ সম্পাদক মেয়র লোকমান হোসেন ডাকুয়া, বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল অমল চন্দ্র শিবু ও সকলের কাছে ভোট প্রার্থনা করে বক্তৃতা করেন দুর্গাপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ হানিফ তালুকদার। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
এমবি