বরিশালে নতুন বিভাগীয় কমিশনার

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
বরিশাল বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচালক মো. আমিন-উল-আহসান বরিশালের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।
এর আগে, ২০ ডিসেম্বর বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদলকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়।
এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন