গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

বরিশালের গৌরনদী উপজেলার কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শুভেচ্ছা স্মারক ও স্বাস্থ্য সু-রক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ^াস এর সভাপতিত্বে মতবিনিময় সভা বক্তব্য রাখেন মাইটিভি ও বাংলাদেশ বুলেটিন এর গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠের ষ্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, সাধারন সম্পাদক মণীষ চন্দ্র বিশ^াস, সাংবাদিক মোহাম্মদ আলী বাবু, জামিল মাহমুদ, মোল্লা ফারুক হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। শেষে সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়াসহ সিনিয়র সাংবাদিকদের শুভেচ্ছা স্বারক ও স্বাস্থ্য সু-রক্ষা সামগ্রী প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ^াস উপজেলার উন্নয়নে ও সার্বিক বিষয়ে মিডিয়া কর্মীদের সহযোগীতা কামনা করেন।
এসএম