ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকমান হোসেন ডাকুয়া, পৌর মেয়র বাকেরগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মিজানুর রহমান (মিজান) ভাইস চেয়ারম্যান,  খোন্দকার জসিম আহামেদ, উপজেলা শিক্ষা ফিসার, আলাউদ্দিন মিলন, অফিসার ইনচার্জ বাকেরগঞ্জ থানা, সৈয়দ মোজাম্মেল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য, কাউন্সিলর সেলিম, মোঃ হারুন খান,সভাপতি ০৫ নং ওয়ার্ড, বাংলাদেশ আওয়ামীলীগ, বাকেরগঞ্জ পৌর শাখা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মস্তফা।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকরা বলেন, সুদীর্ঘ পাঁচটি বছর তোমাদের নৈকট্যে থেকে আমরা ধন্য হয়েছি তোমাদের সহজ, সরল ও বন্ধুজনোচিত ব্যবহারে আমরা মুগ্ধ হয়েছি। মনে রাখবে অগ্রজ বন্ধুরা, তোমাদের এ জীবন চলার পথে আমরাও তোমাদের সাথী। সুতরাং চল বন্ধু- অজস্র মৃত্যুরে লঙ্ঘিব অনায়াসে, মৃত্যুঞ্জয়ী জীবন উল্লাসে। চিরাচরিত কঠোর সত্যকে মেনে নিয়ে আজ তোমাদের বিদায় দিতে হচ্ছে। কিন্তু মনের মণিকোঠায় তোমরা থাকবে চির অম্লান হয়ে, দোয়া করি তোমরা যেন উচ্চতর শিক্ষার আলোকে আলোকিত করতে পার তোমাদের ভবিষ্যৎ জীবন প্রদীপকে। আমরা যেন শির উঁচু করে বলতে পারি তোমরা ছিলে আমাদের সতীর্ঘ। আজ এই বিদায় ক্ষণে তোমরা ভুলে যেও আমাদের চপল মনের দেয়া শত ব্যথা, শত অপরাধ। পরিশেষে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, তোমরা দীর্ঘজীবী হও। কুসুমাস্তীর্ণ হোক তোমাদের যাত্রা পথ। বসন্তের বনফুলের মত বিকশিত হোক তোমাদের জীবন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন