ববির শিক্ষক সমিতির নির্বাচন আজ, চলছে ভোটগ্রহণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি কার্য নির্বাহী পরিষদ নির্বাচন ২০২২ এর নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ২টি দল।
"শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার বাস্তবায়নই আমাদের অঙ্গীকার" এই স্লোগানকে সামনে রেখে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড.মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস, সহ-সভাপতি পদে গণিত বিভাগের ড.বিজন কৃষ্ণ সাহা, যুগ্ন সাধারন সম্পাদক পদে একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের সহকারী অধ্যাপক সুজন চন্দ্র পাল ,কোষাধ্যক্ষ পদে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত মাহমুদ সহ সদস্য প্রার্থী১০ জন৷তারা হলেন মো. আরিফ হোসেন, মো. সাদেকুর রহমান, তাসনুভা হাবিব জিসান, ড. তারেক মাহমুদ আবীর, অসীম কুমার নন্দী, সঞ্জয় কুমার সরকার, সুমনা রানী সাহা, রিফাত ফেরদাউস, ড. রেহেনা পারভীন ও মো. সানবিন ইসলাম।
অপরদিকে "সাম্য, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আমরা আপোষহীন"এই স্লোগানকে ধারণ করে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক পদে ইতিহাস ও সভ্যতা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন চৌধুরী, সহ-সভাপতি পদে পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রহিমা নাসরিন, যুগ্মসাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিকসহ ১০জন সদস্য প্রার্থী৷ তারা হলেন, ড.ইসরাত জাহান,মতিউর রহমান, সমীরণ রায়, মো. হাসানাত জামান, মো আব্দুল্লাহ সালমান, আবু জাফর মিয়া, ক্যামেলিয়া খান, আব্দুল্লাহ আহমেদ ফয়সাল মো. উজ্জাল হোসেন ও কাজী শোয়েবুর রহমান।
উল্লেখ্য, সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে শেষ হবে ৩ টায়। সার্বিক বিষয়ে কথা বলেন বর্তমান সভাপতি ড. মো. খোরশেদ আলম। তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। শিক্ষকরা তাদের পছন্দ অনুযায়ী ভোট প্রদান করছেন।
এমবি