ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বীর মুক্তিযোদ্ধা মুশতারী শফীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

    বীর মুক্তিযোদ্ধা মুশতারী শফীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একাত্তরের স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারীনেত্রী, সাহিত্যিক বেগম মুশতারী শফীর মরদেহ চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হয়েছে। বুধবার সকাল ৯টায় তার লাশ শহিদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছেন।

    শ্রদ্ধা নিবেদনের পর দুপুরে জানাজা শেষে নগরীর চৈতন্য গলির কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে মঙ্গলবার রাত পৌঁনে ৯টায় মুশতারী শফীর মরদেহ চট্টগ্রামের এনায়েতবাজার এলাকার বাসায় পৌঁছায়।

    এর আগে সকালে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান।
    সোমবার বিকাল ৫টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মুশতারী শফী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮৩ বছর বয়সি বেগম মুশতারী শফী দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগও ছিল তার।

    তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ