ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

নগরীতে ছাগল চুরির সময় ৩ জন আটক

নগরীতে ছাগল চুরির সময় ৩ জন আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নগরীর সিএন্ডবি রোড থেকে ছাগল চুরি করার সময় হাসান (২০) নামের এক চোরকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে সেই চোরের তথ্য অনুসারে চোরাই ছাগল ক্রয় করতে আসা অপর দুই চোর রাজু ও সাইফুল কে আটক করে স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে বটতলা ফাঁড়ি ইনচার্জ টিএসআই দুলাল ও এএসআই সবুজ তাদের আটক করে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করেন। এসময় চোরাই ছাগল ক্রয় করতে আসা রাজু ও সাইফুলের কাছ থেকে নগদ ১০ হাজার ৬১০ টাকা জব্দ করেন এএসআই সবুজ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় প্রায় ১ মাস যাবৎ নগরীর আলেকান্দা কাজীপাড়া, সিএন্ডবি ১ নম্বর পুল ও জুমির খান সড়ক থেকে প্রায় ১১ টি ছাগল চুরি হয়। এর ভিতর জুমির খান সড়কের কামাল নামের এক লোকের সাতটি ছাগল সিএন্ডবি ১ নং  পোলের রনি নামের ব্যক্তির ১টি ছাগল বচ্চু সিকদারের ২ টি শহিদ মিয়ার ১ টি ছাগল চুরি করে এই চোর চক্রটি।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে নগরীর কাজীপাড়া শিকদার বাড়ির ভাড়াটিয়া হাসান নামের যুবক সিএন্ডবি পোলের রনির ছাগল চুরি করার সময় তাকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। হাসান নগরীর কাজীপাড়া শিকদার বাড়ির পাশে একটি ছোট্ট ঘরে ভাড়া থাকে। হাসানের মা বিসিসির ঝাড়ুদার রহিমা বেগম। ঘটনার পর হাসানের মোবাইল নাম্বার দিয়ে বাজার রোডের এলাকার কসাই রাজু ও সাইফুলকে মুঠোফোনে চোরা ছাগল আছে বলে জানালে তারা ওই ছাগল কিনতে আসে এবং জনতার হাতে আটক হয়। রাজু ভাটিখানা এলাকার হাসান মিয়ার ছেলে ও সাইফুল ভাটিখানা এলাকার সত্তা্র হাংয়ের ছেলে। এরা দুজনেই চোরাই মাল কেনাবেচা করে বলে স্থানীয় ভাবে জানা যায়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিমুল করিম এর সাথে আলাপকালে তিনি জানাযন, মামলা দেওয়া হয়েছে ।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন