ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মোংলা বন্দরে পৌঁছাল মেট্রোরেলের সপ্তম চালান

     মোংলা বন্দরে পৌঁছাল মেট্রোরেলের সপ্তম চালান
    বন্দরে মেট্রোরেলের সপ্তম চালান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা বন্দরে মেট্রোরেলের সপ্তম চালান নিয়ে পৌঁছেছে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এসপিএম ব্যাংকক’।

    মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

     

    থাই জাহাজটির স্থানীয় শিপিং অ্যাজেন্ট অ্যানশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, এখন পর্যন্ত মোট ৭টি জাহাজে করে মেট্রোরেলের মোট ৬০টি বগি মোংলা বন্দর দিয়ে দেশে এসেছে। আগামী মাসে আরও একটি চালান আসার কথা রয়েছে। সব মিলিয়ে ২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরও ৯০টি বগি ও ইঞ্জিন আসবে।

    বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মাদ মুসা বলেন, বন্দরে মেট্রোরেলের ৮টি বগি এসে পৌঁছেছে। খুব দ্রুতই এসব সরঞ্জাম খালাস শেষ হবে। মোংলা বন্দরের সক্ষমতা কয়েক বছরে বেশ বৃদ্ধি পেয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিসহ মূল্যবান যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে এসেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ