ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

বরিশালে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা

বরিশালে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশব্যাপী আয়োজিত ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক রচনা ও অনলাইন কুইজ প্রতিযোগিতায় বরিশাল বিভাগে প্রাথমিক ও চূড়ান্ত বিজয়ীদের সম্মাননা দিয়েছেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সম্মাননা দেওয়া হয়। বরিশাল বিভাগ থেকে জাতীয় পর্যায়ে সেরা ‘ক’ গ্রুপে চূড়ান্ত বিজয়ীরা হলেন- ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের বুশরা ও সৈয়দ মাহাতাব হোসেন এবং পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নাইম ফেরদৌস অর্পিতা।

‘খ’ গ্রুপে চূড়ান্ত বিজয়ী সাতজন হচ্ছেন- পটুয়াখালীর সৃজনী বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফারিন মেহনাজ, গলাচিপা মহিলা ডিগ্রী কলেজের মার্জিয়া দিনু, বরগুনার সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজ তানজিলা, বরিশাল সরকারি মহিলা কলেজের নুসরাত জাহান জুই ও তাসনিম তিশা, বরিশাল সরকারি ফজলুল হক কলেজের সাজিয়া হক সারা, ভোলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের নওশিন তাবাসসুম। চূড়ান্ত বিজয়ীদের আগামী দুই বছর প্রতিমাসে ২ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে।

অনুষ্ঠানে বরিশাল বিভাগে প্রাথমিকভাবে বিজয়ী আরও ৪৫ জন প্রতিযোগীদের সম্মাননা দেওয়া হয়েছে। চলতি বছরের ২৮ নভেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে এই রচনা ও কুইজ প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে এক লাখ ৫১ হাজার ৫১৬ প্রতিযোগী অংশ নেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন