বিপিএল এ ফরচুন গ্রুপের অফিসিয়ালী “ফরচুন বরিশাল” দলের মালিকানা অর্জন

অবশেষে শীঘ্রই অনুষ্ঠিতব্য বিপিএল এ “ফরচুন বরিশাল” দলের মালিকানা অফিসিয়ালী অর্জন করেছেন ফরচুন গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান মিজানুর রহমান। সোমবার
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত পত্রে অফিসিয়ালী “ফরচুন বরিশাল” দলের মালিকানা প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
জানা গেছে, বিপিএল ২০২২ এর “ফরচুন বরিশাল” দলের অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের কোচের দ্বায়িতে থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্বে প্রদানকারী খালেদ মাহমুদ সুজন। এছাড়া দলের কোচিং প্যানেলে থাকবেন প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিম। এ দলে আরো থাকবেন দেশের ও বিদেশের বিখ্যাত ক্রিকেটারগন।
এ সম্পর্কে জানতে চাইলে ফরচুন গ্রুপ এর চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বিপিএল ২০২২ উপলক্ষে আমি বরিশালবাসীর নিকট সর্বাত্বক সহযোগীতা ও “ফরচুন বরিশাল” দলের প্রতি সকলের সমর্থন ও দোয়া চাই। আমরা আশা করছি বরিশালবাসীর প্রত্যাশা আনুযায়ী আমাদের দল ভালো করবে।
এসএম