ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • রাঙ্গাবালীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে একজনের কারাদন্ড

    রাঙ্গাবালীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে একজনের কারাদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আচরণবিধি ভঙ্গ ও এক প্রার্থীকে শারীরিক লাঞ্ছিত করার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মো. সোহাগ খান নামের একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

    দন্ডপ্রাপ্ত সোহাগ খান ওই গ্রামের মৃত হারুন খানের ছেলে। জানা গেছ, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ৪  নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. কামাল পাশাকে (ফুটবল মার্কা) তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শুকুর খলিফার (মোরগ মার্কা) সমর্থক মো. সোহাগ খান শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করে।

    এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ঘটনাস্থলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে সাত দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা

    মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার বলেন, সোহাগ খান নামের একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাত দিনের জেল দেওয়া হয়। তিনি মূলত ফুটবল প্রার্থী কামাল পাশাকে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগে হেনস্তা ও লাঞ্ছিত করেন। পরবর্তীতে রাত সাড়ে ১২টায় রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওসি ঘটনাস্থলে পৌঁছে বিচার করেন। এ ব্যাপারে ওই ওয়ার্ডের দুই প্রার্থীকে কারণ দর্শানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ