গৌরনদীতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

গৌরনদীতে পঞ্চম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তারের (১১) মরদেহ উদ্ধার করা হয়েছে । রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা-মাদারীপুর গ্রামের ইদ্রিস হাওলাদারের বাড়ি থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
ময়না তদন্তের জন্য ফাতেমার মরদেহ সোমবার সকালে বরিশাল শেরে-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. নাসিরউদ্দিন মিয়া জানান, ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে, ইদ্রিস হাওলাদারের কন্যা ও পঞ্চম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে চকলেট মনে করে গ্যাস ট্যাবলেট খেয়েছে বলে ওই পারিবার দাবি করে আসছে।
এইচকেআর