ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা
  • গলাচিপা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    গলাচিপা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপা উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ শাহিন সাহের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতুর নেতৃত্বে ঝাড়ু মিছিল বের হয়। স্থানীয় একটি স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

    এর আগে গত ১৮ ডিসেম্বর দেশব্যাপী বিজয় মিছিলের অংশ হিসেবে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিজয় র‌্যালি বের হয়। র‌্যালি শেষে দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ে যান। সেখানে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় কোনো কারণ ছাড়াই উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ শাহিন শাহ মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের গালাগালি শুরু করেন।

    এতে সংক্ষুব্ধ মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেন। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ্ বলেন, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কোনো খারাপ মন্তব্য করিনি। আগে থেকেই তাদের সঙ্গে বিরোধ রয়েছে। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বললেই জানতে পারবেন।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ