ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

সকল অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তুলবো: পংকজ নাথ এমপি

সকল অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তুলবো: পংকজ নাথ এমপি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেছেন, সকল অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তুলবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার ৫০ বছরে স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ।

১৯ ডিসেম্বর মেহেন্দিগঞ্জ পাক হানাদার বাহিনীমুক্ত দিবস ও জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে  বেলা ১১ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুবর্ণজয়ন্তী উৎসবে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরদার মাহেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দফতর সম্পাদক অজয় গুহ, মানব সম্পদ সম্পাদক মুশফিকুর রহমান নিউটন, সদস্য হানিফ বুলবুল, সদস্য ও কাউন্সিলর সাইফুল ইসলাম সরদার, উপজেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কাউন্সিলর মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

পরে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে আনন্দ শোভাযাত্রা বের হয়ে পাতারহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা উদ্যানে এসে শেষ হয়।  এসময় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা প্রদান করেন এমপি।
 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন