ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্পে মশগুল মাশরাফি

     বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্পে মশগুল মাশরাফি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তার সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। যিনি ২২ গজে বিশ্বের পরাশক্তি দেশগুলোকে ধরাশয়ী করেছেন। কিন্তু বন্ধু মাশরাফি যেন অন্য রকম।

    নড়াইলে গেলেই হয়ে যান শৈশবের সেই দুরন্ত কিশোর। দেশের ক্রিকেটকে যে তিনি নেতৃত্ব দিয়েছেন সেটা যান ভুলে। ছুটে যান শৈশবের বন্ধুদের কাছে।

    মাশরাফির বন্ধুদের মধ্যে একজন রবি। পেশায় জুতা-স্যান্ডেল সেলাই করেন। এক কথায় বলতে গেলে মুচি। নড়াইল শহরের চৌরাস্তায় দাঁড়িয়ে নাম বললে, এক নামে সবাই তাকে চেনে। একটি মেহগনি গাছের নিচে বসে সকাল থেকে রাত পর্যন্ত জুতা-স্যান্ডেল সেলাই, পলিশ করেই পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেন।

    সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রবি জুতা সেলাই করছেন। হুডি ও মাস্ক পরে পায়ের ওপর পা তুলে পাশে বসে গল্প করছেন মাশরাফি।

    মাশরাফির আরেক বন্ধু সুমন। পেশায় ঝাড়ুদার। মাশরাফির সঙ্গে ক্রিকেট খেলা থেকে শুরু করে সব সময় পাশে থাকতেন। মাশরাফি নড়াইলে আসলে বা ঢাকায় থাকলেও, সবার সঙ্গে যোগাযোগ রাখেন।

    সুমন বলেন, ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে চলাফেরা, খেলা-ধুলা করে বড় হয়েছি। মাশরাফি এখন আমাদের মতো মানুষের সঙ্গে না মিশলেও তো পারে। কিন্তু নড়াইলে আসার আগেই মাশরাফি আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারপর সে আসে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ