গৌরনদী নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সভা

জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান বরিশালের গৌরনদী নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ রিয়াদ হোসেন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার গোলাম কবীর শরীফ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা সমবায় অফিসার আবুল বাশার রাঢ়ী, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সভাপতি খোকন আহম্মেদ হীরা, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান। ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার মোঃ ফারুক হোসেনের সঞ্চলনায় বার্ষিক রিপোর্ট পেশ করেন ক্রেডিট ইউনিয়নের সম্পাদক কাজী মনিরুজ্জামান, বক্তব্য রাখেন ঋণদান কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান রতন, সম্পাদক মোঃ আবু সেলিম খানসহ অন্যান্যরা।
শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এসএম